সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৭৬

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১০:২১
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৬ কর্মী ও মাদক মামলার ৬ আসামিসহ ৭৬ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ফেন্সিডিল ও ইয়াবাসহ বেশকিছু মাদক দ্রব্য। তাদের বিরুদ্ধে এ সময়  ৬টি মামলা দায়ের করা হয়েছে।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৩ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ১১ জন, শ্যামনগর থানা ১১ জন, আশাশুনি থানা ৮ জন, দেবহাটা থানা ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ