ইথিওপিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৮

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৯:২৮
ইথিওপিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। দেশটির অরমিয়া অঞ্চলে এ মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারি সংবাদ সংস্থা 'ফানা' এই তথ্য নিশ্চিত করেছে।
 
ফানার ওই খবরে বলা হয়, বিমান দুর্ঘটনায় নিহত ১৮ জনের মধ্যে ১৫ জন সৈন্য ছিলো। বাকি ৩ জন দেশটির বেসামরিক লোক।
 
ইত্তেফাক/এস আর/টিএস