শোক সংবাদ

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:৫১

আলহাজ আবদুর রশিদ

চাটমোহর ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, সমিতির সাবেক উপদেষ্টা, পৌর শহরের নারিকেলপাড়া মহল্লার বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবদুর রশিদ (৬৫) রবিবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে চাটমোহর সরকারি কলেজে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। আলহাজ আবদুর রশিদের মৃত্যুতে চাটমোহরের বিশিষ্টজন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইসলাম উদ্দিন ফকির

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের দিগলী গ্রামের বাসিন্দা ও সমাজসেবক আলহাজ ইসলাম উদ্দিন ফকির (৯০) গত শনিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও পাঁচ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত রবিবার দুপুর আড়াইটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রয়াত ইসলাম উদ্দিন ফকির উপজেলা আওয়ামী লীগের নেতা ও আয়কর উপদেষ্টা শহীদুল হক ফকির বাচ্চুর বাবা।

 

 

০