সুচির নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে না: কমিটি

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২০:৪৭
মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘ গণহত্যা অভিযোগ আনলেও এর জেরে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে না বলে জানিয়েছে নরওয়ের নোবেল শান্তি কমিটি। খবর গার্ডিয়ানের।
 
কমিটির মহাসচিব ওলাভ এনজয়েলস্টাড বলেন, ‘আপনাদের মাথায় রাখতে হবে পদার্থ, সাহিত্য বা শান্তি যে ক্ষেত্রেই নোবেল পুরস্কার  দেয়া হোক না কেন তা দেয়া হয় অতীতের অর্জনের জন্য।’
 
‘অং সান সুচিকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল ১৯৯১ সাল পর্যন্ত গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য’, বলেন ওলাভ।
 
তিনি আরও জানান, নোবেল কমিটির নিয়ম অনুযায়ী পুরস্কার কেড়ে নেয়া বা প্রত্যাহারের কোন সুযোগ নেই।
IMG0
এর আগে নরওয়ের নোবেল কমিটির প্রধান বেরিট রেইজ অ্যান্ডারসন বলেন, ‘নোবেল পাওয়া ব্যক্তির পরবর্তী জীবন পর্যবেক্ষণ করা নোবেল কমিটির কাজ নয়।’
 
৬ ধরনের নোবেল পুরস্কারের মধ্যে কেবল শান্তিতে নোবেল দেয় নরওয়ের নোবেল কমিটি। অন্য ৫ ক্যাটাগরিতে দেয়া হয় সুইডেন থেকে।
 
ইত্তেফাক/টিএস