হাঁসির পাত্র ইমরান খান!

আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ০৯:১০
 
পাকিস্তানে ক্ষমতায় এসে সরকারের মন্ত্রী ও আমলাদের ব্যয় সংকোচের জন্য প্রথম শ্রেণির বিমানে উড়ান নিষিদ্ধ করেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু কয়দিন কাটতে না কাটতেই ব্যয় বাড়ানোর বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। তাকে নিয়ে হাঁসি-ঠাট্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
 
সম্প্রতি জানা গেছে, ইসলামাবাদের বানিগালায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিজের পুরানো বাড়িতে প্রায়ই যাতায়াত করেন ইমরান খান। আর এই কাজে ব্যবহার করেন সরকারি হেলিকপ্টার।
 
মন্ত্রী আমলাদের খরচ কমানোর কথা বলে কেন ইমরান নিজে বারবার হেলিকপ্টারে যাতায়াত করে ব্যয় বাড়াচ্ছেন, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সোমবার ১৬ হাজার টুইটে ইমরানের এই উড়ান নিয়ে সমালোচনা হয়েছে। কেউ কেউ অটো রিক্সার সঙ্গে হেলিকপ্টারের লেজ জুড়ে দিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। ইমরান খানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, হেলিকপ্টারে চড়ায় খরচ কম হয়। প্রতি কিলোমিটারে মাত্র ৫৫ রূপি খরচ হয়।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ