রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি মধ্য চর থেকে জেএমবির শীর্ষ নেতা আমিনুলসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।
শুক্রবার সকালে র্যাব-৫ এর মিডিয়া বিভাগ থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।IMG0
র্যাব জানায়, গ্রেফতার হওয়া জেএমবি সদস্যরা ওই এলাকায় সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এসময় অস্ত্র গুলিসহ জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
