শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় গতকাল সোমবার দ্বিতীয় দিনের তীব্র নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটারস স্কোয়ারে হাজার হাজার মানুষের সামনে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, অমানবিক কর্মকাণ্ড। নিহত ও আহত সবার জন্য প্রার্থনা করেছি। আমি সবাইকে বলবো এই দারুণ জাতিটিকে সহায়তায় কেউ যেন দ্বিধা না করে। আশা করি, প্রত্যেকে এসব সন্ত্রাসী হামলার প্রতিবাদ করবে। খবর:রয়টার্সের।
