শিশু হয়রানির স্বীকারোক্তি প্রকাশের বিপক্ষে যাজকরা

আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২১:০৭
গির্জায় শিশুদের ওপর যৌন হয়রানি চিরতরে বন্ধের প্রতিশ্রুতি দিলেন অস্ট্রেলিয়ার ক্যাথলিক নেতারা। তবে এ ধরনের ঘটনার স্বীকারোক্তি প্রকাশে বাধ্য করার ব্যাপারে একমত নন তারা। খবর এএফপি ও বিবিসির।
 
গির্জায় যৌন হয়রানি নিয়ে অস্টেলিয়ান সরকারের তদন্ত কমিটির রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়। এর সুপারিশগুলো নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দেশটির ক্যাথলিক নেতারা। শিশু যৌন হয়রানির ‘লজ্জাজনক’ ইতিহাসের আর কখনো পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার অঙ্গীকার করেন তারা।
 
অস্ট্রেলিয়ার বিশপদের সংগঠনের দাবি, যৌন হয়রানির ঘটনায় দেয়া স্বীকারোক্তি প্রকাশ করা ও সেটি কর্তৃপক্ষের কাছে জানানো তাদের বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।
 
তবে অন্য বেশিরভাগ সুপারিশের ব্যাপারে একমত হয়েছেন আর্চ বিশপরা। আর কৌমার্য অবলম্বনের ব্যাপারে নিয়ম শিথিল করতে ভ্যাটিকানের প্রতি অনুরোধ করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বলে মত দিয়েছেন তারা।
 
ইত্তেফাক/টিএস