ডেমোক্র্যাটদের আর্থিক বিবরণী তলবের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০০:৫৮

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আর্থিক বিবরণী তলব করেছেন। এই তলবের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্র্যাটরা আর্থিক ফার্ম মাজার্স ইউএসএ’র কাছে গত আট বছরে প্রেসিডেন্ট ট্রাম্পের আর্থিক সব হিসাবের বিবরণী তলব করে চিঠি দিয়েছেন। মাজার্স প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসার আর্থিক বিবরণী তৈরি করে। মার্কিন প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান এলিজা কামিংস চিঠি দিয়ে হিসাব তলব করেছেন। ট্রাম্পের আইনজীবী ডেমোক্র্যাটদের এই প্রচেষ্টাকে অবৈধ বলে উল্লেখ করেছেন। তবে এলিজা বলেছেন, এই মামলার আইনগত বৈধতা প্রেসিডেন্ট ট্রাম্পের নেই। -রয়টার্স