ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন কৌতুকাভিনেতা জেলেনস্কি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০০:৫৯

বুথ ফেরত ভোটারদের ওপর করা জরিপ অনুযায়ী, ইউক্রেনের নির্বাচনে বিপুল ভোটে জিতে পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা ভ্লাদিমির জেলেনস্কি। বুথ ফেরত জরিপে জেলেনেস্কি ৭০ ভাগের বেশি ভোট পেয়েছেন। এর তিন সপ্তাহ আগে প্রথম রাউন্ডের ভোটাভুটিতে যেখানে ৩৯ জন প্রার্থী ছিলেন সেখানেও জেলেনস্কি বেশ এগিয়ে ছিলেন। বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো তার পরাজয় মেনে নিয়েছেন। তবে রাজধানী কিয়েভে জড়ো হওয়া তার ভক্ত সমর্থকদেরকে জানিয়েছেন যে তিনি রাজনীতি থেকে সরে যাবেন না। যদি ভোট দিয়ে কেন্দ্র ফেরত মানুষদের এই জরিপ সত্যি হয় তাহলে জেলেনেস্কি ৫ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট সেদেশের নিরাপত্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির মতো সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতার অধিকারী। -বিবিসি