রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত এক, আহত ১৮

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০
রাশিয়ার সোচিতে এক বিমান দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ১৮ জন। তবে নিহত ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যায় বলে জানানো হয়।
 
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (আরআইএ) জানায়, রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী সোচিতে এ বিমান দুর্ঘটনা ঘটে। বিমান বন্দরের রানওয়ে থেকে বিমান ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনার শিকার বিমানে ১৬৪ জন যাত্রী ছিলো। মস্কো থেকে সোচিতে যাচ্ছিলো বিমানটি। সোচি বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। 
 
ইত্তেফাক/এসআর