ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রশংসায় ইসরায়েল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩১
ফিলিস্তিনি শরণার্থীদের সকল ধরনের সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রশংসায় ভাসাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের তরফ থেকে বলা হয়, এটি নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের একটি প্রশংসনীয় উদ্যোগ।
 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে স্বাগতম জানিয়ে আজ বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে এসব শরণার্থীর পিছনে খামোখা অর্থ অপচয় করে আসছিল। এতে করে ওই এলাকায় অনেকদিন ধরেই শান্তি বিঘ্নিত হচ্ছিলো।
 
ইসরায়েল বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের এ সহায়তার বিরোধিতা করছিলো। সকল ধরনের সহায়তা বন্ধের ঘোষণায়  তারা তাই যুক্তরাষ্ট্রের প্রশংসায় পঞ্চমুখ।
 
ইত্তেফাক/এসআর