কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৬
কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর থেকে ৭১০ বোতল ফেনসিডিলসহ ফিরোজ মোল্লা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। এসময় জব্দ করা হয়েছে ফেনসিডিল বহনকারী আলুভর্তি পিকআপ ভ্যান। রবিবার সাকালে তাকে আটক করা হয়। ফিরোজ সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের ফজলুর রহমান মোল্লার ছেলে।
 
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ফেনসিডিল পিকআপ ভ্যানযোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে কালীগঞ্জের রঘুনাথপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ৭১০ বোতল ফেনসিডিলসহ ফিরোজকে আটক এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি