ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি এবং সাবেক কংগ্রেস নেতা বলেছেন, তিনি আরএসএসের কোনো প্রকল্পে অর্থায়ন করেননি। তিনি রাজনৈতিকভাবে আরএসএসের আদর্শ পছন্দ করেন না। তিনি যখন আরএসএসের সদরদপ্তরে গিয়েছিলেন তখনো বলেছিলেন, আরএসএস যেন ধর্মনিরপেক্ষতার পাঠ নেয়।
গতকাল রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারের সঙ্গে স্মার্টগ্রাম যোজন প্রকল্পের আওতায় একটি প্রকল্পের উদ্বোধন করেন প্রণব মুখার্জি। এই প্রকল্পের অধীনে বিভিন্ন গ্রামের উন্নয়ন করা হবে।
সম্প্রতি অভিযোগ তোলা হয়, প্রণব মুখার্জি ফাউন্ডেশন আরএসএসের সঙ্গে যুক্ত হয়ে হরিয়ানায় বিভিন্ন প্রকল্পের কাজ করছে। কিন্তু গত ৩১ আগস্টও প্রণব মুখার্জি সেই অভিযোগ অস্বীকার করেন। তার অফিস থেকেও এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করা হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ
