রংপুরে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মামলা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১০
রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে কোতয়ালি থানার এসআই মনোয়ার হোসেন বাদী হয়ে দুই বাসের চালক ও হেলপারকে আসামি করে মামলাটি দায়ের করেন।
 
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তারুল আলম জানান, দুর্ঘটনার পরপর চালক ও চালকের সহযোগীরা পালিয়ে গেলেও বাস দুটি আটক হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে কাজ করে যাচ্ছে পুলিশ।
 
ইত্তেফাক/বিএএফ