সালথায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫৮
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ছাকা মাতুব্বর (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছাকা মাতুব্বর খোয়াড় গ্রামের খালেক মাতুব্বরের ছেলে। 
 
জানা গেছে, সোমবার সন্ধ্যায় এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান সোহাগের সমর্থকদের সঙ্গে বেলাল খার সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় বেলাল খার সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে সোহাগের লোকজন। 
 
এরই জেরধরে সোহাগের সমর্থক গট্টি ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ফজলুল মতিন বাদশা মিয়ার লোকজনের সাথে পাশ্ববর্তী খোয়াড় গ্রামের আমিনুলের কয়েকজনের সংঘর্ষ বাঁধে। এতে মো. ছাকা মাতুব্বর, হাবিব ফকির, বুলু ফকির, আজিজুল ফকির, সহিদ মাতুব্বর, মহিজ মাতুব্বর, ওবাইদুল মাতুব্বর আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ছাকা মাতুব্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, এলাকার পরিবেশ এখন শান্ত। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/কেআই