রাজশাহীতে বোমা ও বিপুল পরিমাণ জিহাদী বইসহ ইসলামী ছাত্র শিবিরের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, সোমবার রাতে নগরীর সাধুর মোড় এলাকায় অর্কিড ছাত্রবাসে অভিযান চালিয়ে ৩টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজীকে (২০) এবং ডাঁশমারি এলাকা থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ শিবির নেতা শাকিব হোসেন রাজিবকে (২৩) গ্রেফতার করে পুলিশ।
ইসমাইল হোসেন রাজশাহী মহানগর ছাত্র শিবিরের আহ্বায়ক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। শাকিব হোসেন রাজিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি রাবির জোহা হলের ছাত্র শিবিরের সভাপতি।।
ইত্তেফাক/ইউবি
