জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে তালাক পরবর্তী যৌতুক মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার রংপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেন বাংলাদেশ মেনস রাইটস্ ফাউন্ডেশন রংপুর।
বাংলাদেশ মেনস রাইটস্ ফাউন্ডেশন রংপুরের সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক সাজেদ শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আকবর হোসেন, প্রজন্ম ৭১ এর অন্যতম নেতা দেবদাস ঘোষ দেবু, সাংবাদিক রবিউল ইসলাম দুঃখু, রেজাউল করিম জীবন, বাংলাদেশ মেনস রাইটস্ ফাউন্ডেশন রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিপ্লব, সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন সোহাগ, সদস্য ভ্রান্তি হরণ রায় ও রুবেল ইসলাম।
মানববন্ধনে বক্তারা মোসাদ্দেকের বিরুদ্ধে দায়ের করা যৌতুক মামলা সুষ্ঠু ও নিষ্ঠার সঙ্গে তদন্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
ইত্তেফাক/নূহু
