সাতক্ষীরার কালিগঞ্জে অস্ত্র ও গুলিসহ আব্দুল মাজেদ তরফদার (৫২) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার রতনপুর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মাজেদ তরফদার ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ ভোরে উপজেলার তেঘরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় মাজেদ তরফদারের বাড়িতে অভিযার চালিয়ে তার বসতঘরের বারান্দার চালের মধ্যে লুকিয়ে রাখা একটি পাইপগান, একটি ইয়ারগান ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক মাজেদ তরফদারের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো ডাকাতি কাজে ব্যবহার করা হতো।
ইত্তেফাক/নূহু
