এম সাইফুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। 
 
এ উপলক্ষে বিকালে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে নিজ বাড়িতে এম সাইফুর রহমান ও দুররে সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
 
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে ঢাকা আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের খড়িয়াখাল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তার মাইক্রোবাস পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে তিনি নিহত হন।
 
 
ইত্তেফাক/ইউবি