ভেনিজুয়েলার অভিবাসন পরিস্থিতি স্বাভাবিক :মাদুরো

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫
ভেনিজুয়েলার সরকার সোমবার জানিয়েছে সেদেশে অভিবাসন পরিস্থিতিকে সংকটজনক বলা যায় না। আন্তর্জাতিক কয়েকটি সংস্থা একে অতিরঞ্জিত করে উপস্থাপন করছে ভেনিজুয়েলায় হস্তক্ষেপের জন্য।
 
গত মাসে জাতিসংঘের অভিবাসন সংস্থা ভেনিজুয়েলার পরিস্থিতিকে ভূমধ্যসাগরের অভিবাসন সংকটের ন্যায় বলে জানায়। জাতিসংঘের মতে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে ভেনিজুয়েলার নাগরিকরা ভীত তারা ব্যাপক হারে প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে।
 
ভেনিজুয়েলার উপ-রাষ্ট্রপতি বলেছেন আন্তর্জাতিক হস্তক্ষেপের উদ্দেশ্যে এধরনের রিপোর্ট তৈরি করা হচ্ছে। আমরা এধরনের রিপোর্ট প্রত্যাখ্যান করছি।
 
তিনি বলেন, এব্যাপারে সরকারের তথ্য গ্রহণ না করে বিদেশিদের তথ্য গ্রহণ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। জাতি-সংঘের মতে, ২০১৫ সালের পর ভেনিজুয়েলা থেকে ১৬ লাখ মানুষ অন্য দেশে চলে গেছে।
 
প্রেসিডেন্ট মাদুরো বলেছেন বিরোধীদের আন্দোলন এবং বিদেশিদের নিষেধাজ্ঞার কারণে কিছু মানুষ ভাগ্য উন্নয়নের জন্য দেশ ছেড়েছে। তবে তাদের ৯০ ভাগই তাদের ভুল বুঝতে পেরেছে। অভিবাসন পরিস্থিতি স্বাভাবিক আছে। 
 
মাদুরো সরকার জানিয়েছে সরকারকে বিপাকে ফেলতে বিদেশি সংবাদ মাধ্যমগুলো অভিবাসনের চিত্রকে ফুলিয়ে-ফাঁপিয়ে উপস্থাপন করছে।-রয়টার্স
 
ইত্তেফাক/ জেআর