মিঠাপুকুরে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৭
মিঠাপুকুরে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে আব্দুল বাতেন (৬০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কাঠ ব্যবসায়ী বাতেন উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্যাপুর গুয়াতিপাড়া গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
 
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, কাঠ ব্যবসায়ী বাতেন ময়েনপুর ইউনিয়নের বৈলডব গ্রামের জনৈক ব্যক্তির গাছ কেনেন। বুধবার সকালে তিনি শ্রমিক নিয়ে সেখানে গিয়ে গাছ কাটতে শুরু করেন। এ সময় গাছের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।হাসপাতালে নেওয়ার পথে দুপুরে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 
 
ইত্তেফাক/নূহু