রাজশাহীর দুর্গাপুরে ককটেল, পেট্রোল বোমাসহ বিএনপি, জামায়াতের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে দুর্গাপুর পৌর এলাকার শ্রীপুর এলাকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালেব জানান, শ্রীপুর গ্রামের জামায়াত নেতা হায়দার আলীর বাড়িতে নাশকতা পরিকল্পনা চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় বিএনপি নেতা চয়েন উদ্দিন (৪৮) এবং জামায়াত কর্মী হায়দার আলী (৪৭) ও শিবির কর্মী শাহীনুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩টি ককটেল, ৪টি পেট্রোল বোমা ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে দুর্গাপুর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
