গাংনীতে বিএনপি-জামায়াতের ২৩ নেতা কর্মী আটক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৪
গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারী বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৩ জন নেতা কর্মীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। তাদের কাছ থেকে ১৩টি হাতবোমা ও ৬০টি চকলেট বোমা উদ্ধারের দাবি করেছে পুলিশ। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে পুলিশের একাটি টিম মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কাজীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি খবির উদ্দীন রয়েছেন।
 
পুলিশ জানিয়েছে, গাংনী উপজেলার পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকার বিরোধী অন্দোলনকে চাঙ্গা করতে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৩টি হাতবোমা ও ৬০ টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
 
তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দিয়ে বেলা ১০টার দিকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানার মামলা নং-৪, তারিখ ০৫/০৯/১৮ ইং।
 
ইত্তেফাক/নূহু