গাংনীতে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ধানখোলা ইউপির পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ককটেল ও পটকা উদ্ধার করা হয় বলে দাবি করে পুলিশ।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বিএনপি-জামায়াত নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১৩টি ককটেল ও ৬০টি পটকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সরিয়ে রাখতে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।
ইত্তেফাক/আরকেজি
