যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৭
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
 
জানা গেছে, যাত্রাবাড়ীর চৌরাস্তায় ইংলিশ পরিবহনের একটি বাস মোড় ঘোরানোর সময় ওই পথচারীকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ইত্তেফাক/এএম