গৌরনদীতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৯
বরিশালের গৌরনদী উপজেলায় মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে পূর্ব সমরসিংহ গ্রাম ও আশোকাঠি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হল- পূর্ব সমরসিংহ গ্রামের হুমায়ূন শিকদারের ছেলে রাব্বি শিকদার, আশোকাঠি এলাকার আব্দুর রশিদ ফকিরের ছেলে ইউনুস ফকির।
 
গৌরনদী মডেল থানার এসআই মো. মাজহারুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে পূর্ব সমরসিংহ গ্রামে অভিযান চালিয়ে ২০৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা রাব্বি শিকদারকে গ্রেপ্তার করা হয়।
 
এদিকে, এসআই আসাদুল হক জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশোকাঠি এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ইউনুস ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ