ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পর এবার হেলমেট বিহীন এবং তিনজন আরোহীর মোটরসাইকেল চালকদের জ্বালানী না দেওয়ার আহ্বান জানিয়ে ফিলিং স্টেশন মালিকদের অনুরোধ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার। ইতিমধ্যে ফিলিং স্টেশনগুলোতে এ ধরণের নির্দেশনামূলক ব্যানার লাগানো হয়েছে আরএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার আরএমপির কমিশনার একেএম হাফিজ আক্তারের দিকনির্দেশনায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন ফিলিং স্টেশন (পেট্রোল/ডিজেল/অকটেন পাম্প) এ হেলমেট বিহীন এবং তিনজন আরোহীর মোটরসাইকেলে জ্বালানী না দেয়া সংক্রান্ত ব্যানার লাগানো হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সুনিশ্চিত করতে ফিলিং স্টেশন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি আরএমপির ট্রাফিক বিভাগ ও থানার ওসিগণ বিষয়টি মনিটরিং করবেন।
ইত্তেফাক/জেডএইচ
