রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৮ থানার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের কোর্টের মধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের উদ্দেশ্য রংপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আপনারা মাদক ছেড়ে সুস্থ পথে ফিরে আসুন, আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা ছাড়াও সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।
ইত্তেফাক/বিএএফ
