নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে সমুনকে পুড়িয়ে হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে পটুয়াখালী মিরাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- বিপ্লব ওরফে শিপুল, তার স্ত্রী শায়লা আক্তার, সোহেল মণ্ডল ও হোটেল মাসুদ। তারা সকলেই পশ্চিম মাসদাইর এলাকার বাসিন্দা এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, ‘৩১ আগস্ট রাতে পাওনা টাকার দ্বন্দ্ব নিয়ে অভিযুক্তরা সুমনকে আগুনে দগ্ধ করে। পরের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান। এ ঘটনায় সুমনের মা কিসমতি বেগম ওই চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিল।’
তিনি আরও জানান. ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে পটুয়াখালীর মিরাগঞ্জে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
