‘মনের শয়তান দূর না হলে আমরা মানুষ হতে পারবো না’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫০
‘গাহি সাম্যের গান, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ এ শ্লোগান দিয়ে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সংগঠনের আয়োজনে  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘আমরা মনের শয়তানকে যতদিন দূর না করতে পারবো ততদিন আমরা মানুষ হতে পারবো না। কারণ সৃষ্টি কর্তা যদি সকল ধর্মের মানুষকে সৃষ্টি করে সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করে দিয়ে থাকেন তাহলে আমরা অন্যের ধর্মের নিয়ে কথা বলার কে ? 
 
সমাবেশে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মেজর জেনারেল(অব) একে মোহাম্মদ আলী শিকদার, সম্প্রীতি বাংলাদেশে সংগঠনের আহ্বায়ক পিযুষ বন্দোপাধ্যায়, সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল-মাতাব(স্বপ্নিল) প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন
 
 
ইত্তেফাক/ইউবি