গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫২
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার রাইপুর ইউপির ইকুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আজিজুল হক বাথানপাড়া গ্রামের বাসিন্দা।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজিজুল হক বাড়ির পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে কাজ শেষে রাস্তায় উঠছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীরা তাকে গাংনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক মোটরসাইকেল চালককে আটক করেছে স্থানীয়রা।
 
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ