গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে পদার বর্মণ (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর দেড়টায় উপজেলার ধামুর মাঝাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ পদার বর্মণ সদর ইউনিয়নের ধামুর পূর্বপাড়া গ্রামের ক্ষিতিশ চন্দ্রের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পদার বর্মণ দুপুর দেড়টার দিকে তিস্তা নদীতে মাছ ধরতে গেলে সে পানিতে তলিয়ে যায়। তার চিৎকারে এলাকার ২ ব্যক্তি তাকে উদ্ধারের জন্য গেলেও খুঁজে পায়নি।
স্থানীয় ইউপি সদস্য শ্যামল কুমার ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/বিএএফ
