রাজবাড়ির বালিয়াকান্দিতে ৪৭তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।
খেলার আগে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার প্রমুখ।
এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করিমসহ বিভিন্ন স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ইত্তেফাক/জেডএইচ
