যৌন হয়রানিতে বাধা দেয়ায় পাকিস্তানে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে চার ব্যক্তি। এনডিটিভি।
তার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে।
পুলিশ জানায় শনিবার লাহোর শহর থেকে আড়াইশ কিলোমিটার দূরের সাহিওয়াল জেলায় ঘটনাটি ঘটে। চার ব্যক্তি তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে যৌন হয়রানির চেষ্টা চালালে তিনি বাধা দেন। পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়।
পাকিস্তানে তৃতীয় লিঙ্গের মানুষজন প্রায়ই হামলার শিকার হন। গত বছর দেশটিতে তৃতীয় লিঙ্গের মানুষের বিরুদ্ধে বৈষম্য নিরসনে প্রথম একটি আইন করা হয়। তবে বাস্তবে এটি কার্যকর হয়নি।
ইত্তেফাক/টিএস
