কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ৭ দিন পর দিনমজুর নুর মোহাম্মদ (৪৫) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে পূর্ব কুরুষাফেরুষা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুর মোহাম্মদ উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
এলাকাবাসীরা জানান, রোববার দুপুর বেলা ওই গ্রামে রশিদা নামের এক গৃহবধূ পুকুরের পূর্ব পাড়ের দক্ষিণ তীরের ছাগল চড়াতে গিয়ে তাকে গর্তে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা লাশটি শনাক্ত করে করে পুলিশে খবর দলে সোমবার সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে পাঠায় পুলিশ।
এ ব্যাপারে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, মৃত ব্যক্তি একজন মানসিক রোগী। তিনি গত ৭দিন ধরে নিখোঁজ ছিলেন।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
