চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকী বাজারে ৬ হাজার ২২৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। আটক ব্যক্তির নাম তাজেল। সোমবার দুপুরে ষাটনল ইউনিয়নের সটাকী বাজারের কাদির স’মিলের কাছ থেকে জনতা তাজেলকে ইয়াবাসহ আটক করে। তাজেল মুন্সিগঞ্জের হোগলাকান্দি এলাকার করিম মোল্লার ছেলে।
খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাজেলকে আটক করে ইয়াবাসহ থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, তাজেলের গতিবিধি সন্দেহজনক লাগছিল তাদের কাছে। এ সময় তার ব্যাগে কি আছে তা জানতে চাইলে সে ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনতা তাকে আটক করে। জনতা তাজেলের ব্যাগ খুলে ইয়াবা দেখতে পেয়ে থানায় খবর দেয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেনসহ পুলিশের কয়েকজন অফিসার ও পৌর মেয়র রফিকুল আলম জজসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত হন।
ইত্তেফাক/নূহু
