নাটোরের লালপুর উপজেলার জয়রামপুর গ্রামে সোমবার রাতে মেহেদী হাসান বাবু (১৭) নামে এক কলেজছাত্রের সাপের দংশনে মৃত্যু হয়েছে।
বাবু উপজেলার জয়রামপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মত আলীর ছেলে এবং রামপাড়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় স‚ত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৯টার দিকে বাবু বাড়ির পাশের পুকুর পাড়ে হাটাহাটি করছিল। এ সময় একটি বিষধর সাপ তাকে দংশন দেয়। স্থানীয় ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। এরপর তার অবস্থা অবনতি হলে বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বাবুর মৃত্যু হয়েছে।
দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
