সাতক্ষীরার তালায় ডোবা থেকে গোপাল ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছ পুলিশ। তিনি উপজেলার ঝড়গাছা গ্রামের নাটু ঘোষের পুত্র।
সোমবার বিকালে বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, গোপাল ঘোষ রবিবার বিকেলে জমিতে ধান দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন সোমবার বাড়ির পাশে একটি বিলের ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার শরীরে আঘাতের চিহূ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর ডোবায় ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম
