মধুখালীতে র‌্যাবের হাতে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪০
গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টায় মধুখালীতে ফরিদপুর র‌্যাব-৮ অভিযান পরিচালনা করে ২৯৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আকট করেছে। সে মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের মৃত আহম্মদ বিশ্বাসের ছেলে মোঃ হান্নান বিশ্বাস (৫৬)।
 
ফরিদপুর র‌্যাব-৮ সূত্র জানায়, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে হান্নান বিশ্বাসকে ২৯৫ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত হান্নান বিশ্বাসকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মধুখালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 
ইত্তেফাক/নূহু