ঝালকাঠির রাজাপুরে জেলা প্রশাসক হামিদুল হকের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার ডাকবাংলো সড়ক থেকে শুরু করে বাদুরতলা মোড় হয়ে বাইপাস মোড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার সঙ্গে স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জনসাধারনের চলাচলের সুবিধার্থে জেলা প্রশাসকের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলছে। পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচলনা করা হবে। ফুটপাত দখলমুক্ত হওয়ায় মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছেন।
ফুটপাত দখলমুক্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই আবার বেদখল হয়ে গেছে- অতীতে এমন ঘটনা ঘটেছে অসংখ্যবার। যে কারণে মানুষ ভরসা করতে পারছে না যে, সম্প্রতি দখলমুক্ত ফুটপাত এভাবেই সবসময় পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ইত্তেফাক/নূহু
