সাঁথিয়ায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৮
পাবনার সাঁথিয়া উপজেলায় আলেয়া খাতুন (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উত্তর শোলাবাড়ীয়া গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রতিবেশীদের ভাষ্য, সে দীর্ঘ দিন অসুস্থ থাকায় আত্মহত্যা করেছে।
 
আলেয়া খাতুন (৫৫) ওই গ্রামের লইমুদ্দিনের স্ত্রী।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, আলেয়া দীর্ঘ দিন অসুস্থ থাকায় আত্মহত্যা করেছে। থানায় ইউডি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ