চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মঙ্গলবার সকালে হাশিমপুর এলাকায় পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নামা (২৮) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাশিমপুর ভান্ডারী পাড়ার মজির বাপের বাড়ির সামনে এলাকার লোকজন একটি পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে চন্দনাইশ থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবকটির লাশ উদ্ধার করে থানায় এনে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে চন্দনাইশ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
