মধুখালীতে জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে ধ্বংস

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৫
মঙ্গলবার বিকাল ৫টায় মধুখালী উপজেলা নির্বাচন অফিসে রক্ষিত ১৭ হাজার ৬শ ৫৭টি জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিদের্শক্রমে ২০১২ সালের পরবর্তী সময়ে ভোটার তালিকাভূক্ত নাগরিকগণের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের মান সঠিক না থাকা এবং বিভিন্ন ভুলের কারণে এগুলো ধ্বংস করা হয়।
 
উপজেলা নির্বাচন অফিস চত্ত্বরে জাতীয় পরিচয়পত্র ধ্বংস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ারের উপস্থিতিতে এ সকল জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে  ধ্বংস করা হয়। 
 
এ সময়  কমিটির অন্য সদস্য, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জান, যুব উন্নয়ন কর্মকর্তা শুসেন বালা ও সদস্য সচিব ও উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু