কাপাসিয়ার আমরাইদ বাজারে গরুর হাটে মঙ্গলবার বিকালে বজ্রপাতে দুই জনের মৃত্যু এবং আহত হয়েছেন অন্তত ৫ জন। এঘটনায় একটি ছাগলও মারা গেছে।
মৃতরা হলেন- শ্রীপুর উপজেলার ইজ্জতপুর গ্রামের আকমত আলী ছেলে মোমতাজ উদ্দিন (৫৫)। তিনি গরু বিক্রি করার জন্য গরু নিয়ে ওই বাজারে গিয়েছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের মধ্যে শুধু সাইফুল ইসলামের নাম জানা গেছে। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
