সাতক্ষীরার তালায় পানিতে ডুবে আমেনা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়বিলা গ্রামে এ ঘটনা।
উপজেলার বড়বিলা গ্রামের মৃত কোমর উদ্দীনের স্ত্রী আমেনা বেগম মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ির পাশে পুকুরের পানি পড়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজন পুকুরের পানি থেকে আমেনা বেগমের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বৃদ্ধা পানিতে পড়ে আর উঠতে না পারায় তার মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/ইউবি
