পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও জিআইজেড এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড-এর সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্ট পরিদর্শন করেন। প্ল্যান্টে তাদের স্বাগত জানান লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভুঁইয়া এবং ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর ই আর কিম
০০০
বেসরকারি জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক মো. শহীদুল ইসলাম চৌধুরী, উদ্যোক্তা শেয়ারহোল্ডার কে এম হাবীব জামান, কাজী মাহমুদা জামান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসেরসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০
সিঙ্গার বাংলাদেশ লিমেটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গার বাংলাদেশ লিমেটেডের চেয়ারম্যান ড. ফাতেহ কামাল এবিচলিওগলু সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত শেয়ারহোল্ডররা ২০১৮ সালের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেন
০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি দিনব্যাপী মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের উপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী
