বানারীপাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকদের বার্ষিক সমাবেশ, অবসরপ্রাপ্তদের বিদায় এবং চলতি দায়িত্বপ্রাপ্ত নবাগত প্রধান শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. আবুল বাশার,উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মানিক,প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আতিকুর রহমান, সম্পাদক আবুল কাসেম,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,ওসি মো. খলিলুর রহমান, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্তদের বিদায় ও প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়া ৪৪ জনকে সংবর্ধনা দেয়া হয়।
ইত্তেফাক/জেডএইচ
