বিমানে পরিবেশন করা বাদামের মান নিয়ে ক্ষোভ জানালেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। প্রতিক্রিয়ায় এখন থেকে যাত্রীদের আর বাদাম পরিবেশন করা হবে না বলে জানিয়েছে বিমানটির কর্তৃপক্ষ। এনডিটিভি।
শ্রীলংকার ন্যাশনাল এয়ারলাইন্সের বিমানে কাঠমান্ডু থেকে কলম্বোতে ফিরছিলেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। রীতিমতো তাকে কাজু বাদাম পরিবেশন করা হয়। পরে এক বৈঠকে সিরিসেনা বলেন, ‘আমাকে যে বাদাম দেয়া হয়েছিলো সেগুলো এতোই বাজে ছিল যে কুকুরও খাবে না। কারা এই বাদাম কিনেছে আমি জানতে চাই।’
বুধবার শ্রীলংকার ন্যাশনাল এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, তারা বিমানে আর কাজু বাদাম পরিবেশন করবে না। প্রেসিডেন্ট যে বাদামগুলো খেয়েছিলেন তা দুবাই ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে কেনা বলেও জানায় প্রতিষ্ঠানটি।
বিমান কর্তৃপক্ষ দ্রুত তাদের গুদামে থাকা কাজু বাদামগুলো বিক্রি করারও সিদ্ধান্ত নিয়েছে।
ইত্তেফাক/টিএস
