রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বজ্রপাতে রূপচাঁদ রায় (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার বহরপুরে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত রূপচাঁদ রায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইকোরজানা গ্রামের বদন রায়ের ছেলে।
বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, বুধবার বিকালে রূপচাঁদ বাড়ির সামনে দিঘিতে মাছ ধরতে যায়। এ সময় আকাশে গুড়িগুড়ি বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হচ্ছিল। হঠাৎ বজ্রপাত তার শরীরে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/বিএএফ
